Tuesday, June 16, 2026

শ্রীলঙ্কায় লালঝড় অব্যাহত, ফের ক্ষমতায় আসছে দিসানায়েকের NPP

Date:

Share post:

কোণঠাসা হতে হতে ভারতে মোটে একটি রাজ্যে টিকে রয়েছে বামেরা। তবে, পড়শি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় লালঝড়। সংসদ নির্বাচনে বিপুল জয়ের পথে দোরগোড়ায় প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের দল ন্যাশনাল পিপলস পাওয়ার (NPP)। এদিন সন্ধের দিকেই ফল স্পষ্ট হবে। তবে, ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশি আসন NPP-এর দখলে।

সেপ্টেম্বরের পরে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনেও শ্রীলঙ্কাতে (ShriLanka) বামেদের জয়জয়কার। বৃহস্পতিবারই ব্যালট গণনা শুরু হলে এনপিপি জোট ৬৩ শতাংশ ভোটে এগিয়ে ছিল। শুক্রবার সকালে ভোট গণনার পর থেকেই লাল আবির উড়তে শুরু করে। সংসদের ২২৫ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৩ আসন দরকার। ইতিমধ্যেই এনপিপি-র বামপন্থী জোট ১২৩টি আসনে জিতে গিয়েছে। অর্থাৎ বড় জয় পেতে চলেছে অনুরা কুমারা দিসানায়েকের দল। আগের সংসদ নির্বাচনে এনপিপি পেয়েছিল মাত্র তিন আসন। শুক্রবার সন্ধের মধ্যেই সম্পূর্ণ চিত্রটা স্পষ্ট হয়ে যাবে।

বছর দুয়েক আগে, ২০২২-এর জুলাই-এ অর্থনৈতিক মন্দার সময়ে গণ অভ্যুত্থান ঘটে। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তাঁর ভাই প্রেসিডেন্ট গোতাবায়া। পার্লামেন্ট সদস্যদের ভোটাভুটিতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রনিল। কিন্তু যে অর্থনৈতিক সঙ্কট রাজাপক্ষের বিরুদ্ধে গণবিক্ষোভকে উস্কে দিয়েছিল, তা খুব বেশি নিয়ন্ত্রণে আনতে পারেননি রনিল। সেই কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে গত সেপ্টেম্বরে অনুরাকে প্রেসিডেন্ট (President) হিসাবে বেছে নিয়েছিলেন লঙ্কাবাসী। দায়িত্ব নিয়েই পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনে করান অনুরা। সেখানেও মিলেছে সাফল্য ।বৃহস্পতিবারই দিসানায়েক জানিয়েছিলেন, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছেন তিনি। ফল প্রকাশ হতেই দেখা যাচ্ছে জয়ের পথে তাঁর দল।







Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...