Saturday, June 27, 2026

প্রেমে ‘চুমু’ অপরাধ নয়, মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টের

Date:

Share post:

সম্মতি থাকলে প্রেমের সম্পর্কে চুমু (Kissing in Couple relationship) খাওয়া কখনই অপরাধ হিসেবে গণ্য করতে পারেনা। তাই এই ধরনের ঘটনাকে যৌন হেনস্থার মধ্যে ফেলা যায় না। এমনই মন্তব্য করলেন মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) বিচারপতি। খারিজ হল মামলাও।

ঠিক কী ঘটেছিল?

নির্জন জায়গায় প্রেমিক দেখা করার নামে তরুণীকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন। এই ছিল ‘অপরাধ’, আর তাই তরুণী যৌন হেনস্থার মামলা করেন। অভিযোগকারীনি অবশ্য এই দাবিও করেছেন যে তাঁর প্রেমিক ভালবাসার কথা বললেও বিয়ে করতে রাজি হননি। মাদুরাইয়ের এই ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে মাদ্রাজ হাইকোর্টে আপিল করেন অভিযুক্ত তরুণ। সেই মামলাতেই প্রেমের সমর্থনে মন্তব্য বিচারপতির। গত ৪ নভেম্বর এই মামলার শুনানি ছিল মাদ্রাজ হাইকোর্টে যেখানে এন আনন্দ ভেঙ্কটেশের (N Anand Venkatesh) একক বিচারপতির বেঞ্চ জানায়, দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেম থাকলে, তাঁদের মধ্যে সম্মতিতে শারীরিক সম্পর্ক অস্বাভাবিক নয়। কেউ কাউকে জোর করেননি, আর এই ধরনের মুহূর্তের সঙ্গে বিয়ের সম্পর্ক নেই। প্রেম করতে গিয়ে কাপল একে অন্যকে চুমু খেয়েছে বলেই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাকে ‘অপরাধ’ বলা যায় না। বরং এই ধরনের মামলা যদি দায়ের হতে থাকে তাতে ভবিষ্যতে তরুণ প্রেমিকদের (young male lover) হেনস্থা হওয়ার ঘটনা বা সম্ভাবনা বাড়বে। অপরাধমূলক অভিপ্রায় যেখানে নেই সেখানে দুই টিনেজারের একে অপরকে ‘kiss’ করা খাওয়া কখনই যৌন হেনস্থার নামান্তর হতে পারে না। এরপরই বিচারপতি মামলা খারিজ করে দেন।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...