Saturday, June 27, 2026

মর্মান্তিক পথ দুর্ঘটনায় দেরাদুনে প্রাণ গেল ৬ জনের

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনা।দেরাদুনের এই দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গিয়েছে ছ’জনের। কপাল জোড়ে একজন বেঁচে গিয়েছেন। ইনোভার সঙ্গে ট্রাকের ধাক্কা হয়।যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, তাতে দেখা গিয়েছে, কারও দেহ রয়েছে, মাথা নেই, কেউ আবার পিষে গিয়েছেন গাড়ির ভিতরেই। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। দুমড়ে-মুচড়ে গিয়েছে তীব্র গতিতে ছুটে আসা গাড়ি। দেরাদুনের ১২ নভেম্বর রাতের দুর্ঘটনায় শিউরে উঠেছেন সাধারণ মানুষ। ওইদিন আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটিরও সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেখানে যে সাতজন দুর্ঘটনার কবলে পড়েছিল, তাদের দেখা গিয়েছে। তারা উদ্দাম নৃত্য করছেন, কেউ অন্যের গ্লাসে ঢেলে দিচ্ছেন মদ। জানা গিয়েছ, ওই ভিডিওটি তোলা হয়েছে দুর্ঘটনার কিছুক্ষণ আগে।

গাড়িতে ছিলেন বছর তেইশের কুণাল কুক্রেজা, নভ্যা গোয়েল, ২৪ বছরের অতুল আগরওয়াল, ঋষভ জৈন, ২০ বছর বয়সী কামাক্ষী এবং গুনীত, বয়স ১৯। প্রাণে বেঁচে গিয়েছেন ২৫ বছরের সিদ্ধেশ আগরওয়াল।যদিও তিনি এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ইনোভা গাড়িটি সুনীল আগরওয়ালের। তিনি ধনতেরাসের সময় ওই গাড়িটি কিনেছিলেন। অতুল আগরওয়াল তার পুত্র। দুর্ঘটনার সময় অতুলই গাড়ি চালাচ্ছিলেন। জানা গিয়েছে, নেশার ঘোরে রাতের পথে একটি বিএমডব্লিউ গাড়িকে ধাওয়া করে টপকে যেতে  চেয়েছিলেন তিনি। সেই জন্য গাড়ির গতি তীব্র থেকে তীব্র করেছিলেন। তাতেই ঘটে বিপত্তি, মর্মান্তিক পরিণতি। দ্রুত গতিতে চলা ইনোভা সাতজনকে নিয়ে ধাক্কা মারে ডাম্পারে, তারপরেই ধাক্কা ট্রাকের সঙ্গে।মৃত্যু হয় ছয় জনের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...