Thursday, June 25, 2026

‘অপ্রত্যাশিত ত্রুটি’! ঝাড়খণ্ডে জরুরি অবতরণ মোদির কপ্টারের

Date:

Share post:

আচমকাই প্রযুক্তিগত ত্রুটির জন্য ঝাড়খণ্ডে জরুরি অবতরণ করতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হেলিকপ্টারকে। দেশের প্রযুক্তিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করে শুধুই বড়াই করা প্রধানমন্ত্রী (Prime Minister) নিজেই এবার সেনাবাহিনীর প্রযুক্তি ত্রুটির শিকার। ফলে বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবসের অনুষ্ঠান সেরে দিল্লি ফিরতে দেরি নরেন্দ্র মোদির।

শুক্রবার বিরসা মুন্ডার ১৫০ তম জন্মদিবসে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলায় এই উপলক্ষ্যে একদিকে যেমন ছুটি ঘোষণা অনেকদিনই হয়েছে, তেমনই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্যোগ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার আদিবাসী ভোট টানতে সেই পন্থাকেই অনুসরণ নরেন্দ্র মোদির।

এবছর অনুষ্ঠানের উদ্বোধন বিহারের (Bihar) জামুইতে করেন নরেন্দ্র মোদি। শুক্রবার সেই অনুষ্ঠান শেষ করে দিল্লি ফেরার পথে ঘটে বিপত্তি। প্রযুক্তিগত ত্রুটির জন্য তাঁর হেলিকপ্টারকে ঝাড়খণ্ডের দেওঘরে (Deoghar) জরুরি অবতরণ করানো হয়। প্রায় আধঘণ্টা সেই সমস্যা সমাধান করতে ব্যয় হয়। ফলে দেরি হয় প্রধানমন্ত্রীর দিল্লি পৌঁছাতে।

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...