Monday, April 6, 2026

জেলায় জেলায় কুয়াশার দাপট! এখনই জাঁকিয়ে শীত নয়, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

পারদ পতন শুরু হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হালকা হালকা ঠান্ডা অনুভূতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিন্তু এখনই জাঁকিয়ে শীত পড়বে না। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে (South Bengal Weather)। ভোরের দিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমার আশঙ্কা থাকছে।

সপ্তাহান্তেই হাওয়া বদল হবে গোটা রাজ্যে। শুক্রবার সকাল থেকে সেই আভাস মিলেছে। তবে নভেম্বরের শেষ সপ্তাহের আগে কনকনে ঠান্ডা উপভোগ করার সুযোগ কম। ভোরের দিকে শীত শীত ভাব থাকলেও বেলা হতেই গরম বাড়ছে। রাতে আবার পারদ নিম্নমুখী। আগামী এক সপ্তাহ এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে না বলেই অনুমান হাওয়া অফিসের কর্তাদের। রবিবার পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। দুই দিনাজপুর এবং মালদহে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...