Wednesday, June 24, 2026

শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত, ভারতীয় সামরিক বাহিনীর হাতে নয়া অস্ত্র!

Date:

Share post:

এবার আরও এক মাইলফলক ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায়। আরও শক্তিশালী ভারত। ভারতের মাটিতে নয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) শনিবার ওড়িশার উপকূল থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেল এক বার্তায় জানিয়েছেন, ওড়িশা উপকুলে আবদুল কালাম দ্বীপ থেকে একটি দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা ভারতের। বিশ্বের গুটিকয়েক দেশের হাতে রয়েছে এই প্রযুক্তি। সেই এলিট ক্লাবে ঢুকে গেল ভারত।

হাইপারসনিক মিসাইল দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। নামে হাইপারসনিক হলেও বিশ্লেষকরা জানিয়েছেন, হাইপারসনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হামলার অনন্য ক্ষমতা। ডিআরডিও জানিয়েছে, ভারতের নতুন দূরপাল্লার মিসাইলটি একাধিক ডোমেনে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন রেঞ্জের সিস্টেম ব্যবহার করেই নতুন মিসাইলের পরীক্ষা সক্ষম হয়েছে।.

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...