Tuesday, April 14, 2026

গাড়ি দুর্ঘটনার কবলে, শিবপুরে মৃত দুই! গাড়ি আমার নয়: বিধায়ক

Date:

Share post:

হাওড়ায় গভীর রাতে গাড়ি দুর্ঘটনায় চালক-সহ মৃত দুই। শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে গাড়িটি। মৃত্যু হয় দু’জনের। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামফলক লাগানো ছিল। যদিও বিধায়কের দাবি, গাড়িটি তাঁর নয়।

দুর্ঘটনার অভিঘাতে গাড়ির সামনের দিকের অংশ ট্রেলারের পিছনে আটকে যায়। যাত্রীরা ভিতরেই আটকে পড়েন।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক-সহ মোট পাঁচ জন ছিলেন বলে জানা গিয়েছে। সকলেই চালকের আত্মীয়। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তুবড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

href=”https://shrachibardhaman.com/”>

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...