Saturday, June 20, 2026

শুটিং চলাকালীন বড় দুর্ঘটনা, ফ্লোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ক্যামেরাম্যানের!

Date:

Share post:

গুরগাঁওয়ের ফিল্ম সিটিতে (Film City) শুটিং চলাকালীন ভয়ঙ্কর ঘটনা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’র (Anupama) শট চলার সময় ফ্লোরে বিদ্যুৎস্পৃষ্ট হন সহকারী চিত্রগ্রাহক। ফোকাস পুলার হিসাবে কাজ করছিলেন তিনি। জখম অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে নিয়েও তাঁকে বাঁচানো যায়নি।

বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)অভিনীত ‘অনুপমা’ সিরিয়াল গত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে শীর্ষস্থান ধরে রেখেছিল। দর্শকের প্রত্যাশাও বাড়ছে এই পারিবারিক ড্রামা নিয়ে। শোনা যায়, অন্যান্য দিনের মতোই গুরগাঁওয়ের ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছিল। সকলেই নিজের কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই চিৎকার করে জ্ঞান হারান ওই চিত্রগ্রাহক। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ক্যামেরাম্যানের সম্পূর্ণ পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সিরিয়ালের কলাকুশলীরা। কীভাবে শর্ট সার্কিট হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...