Tuesday, June 2, 2026

যাদবপুরের বিশেষজ্ঞদের সাহায্যে পার্ক সার্কাস বাজার সংস্কার, দ্রুত শুরু কাজ

Date:

Share post:

এবার শীঘ্রই পার্ক সার্কাস বাজারের (Park Circus Market) সংস্কার নিয়ে পদক্ষেপ কলকাতা পুরসভার (Kolkata Corporation)। বাজারটির অবস্থা খুবই শোচনীয়। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাজার সংস্কার করতে হলে দোকানদারদের সরিয়ে দিতে হবে। জানা গিয়েছে, অস্থায়ী বাজার তৈরি হবে পার্ক সার্কাস ময়দানে। ময়দানে সেই কাজ কীভাবে, কোথায় হবে, তা দেখতে বৃহস্পতিবার পার্ক সার্কাস ময়দানে গিয়েছিলেন পুর প্রতিনিধি দল। ছিলেন পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার, বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন-সহ অন্যান্য পুরসভার কর্তারা।

ঠিক হয়েছে, পার্ক সার্কাস ময়দানের ভিতরে জিমখানা টেনিস ক্লাবের (Jimkhana tennis club) পূর্ব দিকে সেই অস্থায়ী বাজার তৈরি হবে। অন্যদিকে নিউ মার্কেটের পুরনো বাজার সংস্কারের ক্ষেত্রেও খানিকটা জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সাহায্য নিতে হবে কলকাতা পুরসভাকে। কারণ সেখানে কাজ করতে গেলে কমপক্ষে ৫০ শতাংশ দোকান অন্য জায়গায় সরাতে হবে। না হলে মাটি খুঁড়ে টাইবিম বানানো সম্ভব নয়। এদিকে এত দোকান সরানোর অসম্ভব। তাই যাদবপুরের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। কীভাবে কাজ করা সম্ভব, তার পরামর্শ নেওয়া হবে। বৈঠক হবে ব্যবসায়ীদের সঙ্গেও।

৩৮৮টি দোকান রয়েছে পার্ক সার্কাস মার্কেটে (Park Circus Market)। এর মধ্যে আড়াইশোর অল্প বেশি দোকানের জন্য ময়দানে আলাদা স্টল হবে। মাছ, সব্জি, ফলের বাজারের জন্য আলাদা জায়গা হবে। দেবাশিস কুমার জানিয়েছেন, শীঘ্রই ময়দানে শুরু হবে অস্থায়ী বাজার তৈরির কাজ।

পুরসভা সূত্র জানা গিয়েছে, পুরনো বাজার ভেঙে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে আধুনিক মানের বাজার। আপাতত দোতলা বাজার নির্মাণ হবে। পরবর্তীতে ওই ভবনটি আটতলা করা হবে। দোতলা থেকে আটতলা পর্যন্ত নিলামে বিক্রি করবে পুরসভা। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে বেসমেন্টে।

Related articles

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...