Thursday, June 25, 2026

চাঞ্চল্য বিহারের হাসপাতালে! মরদেহ থেকে গায়েব চোখ, ‘ইঁদুরকে’ দোষারোপ চিকিৎসকদের

Date:

Share post:

বিজেপির বিহারে পাটনার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহ থেকে উধাও চোখ। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছিছিক্কার চারিদিকে।

জানা গিয়েছে, গুলিতে আহত ফান্টুস কুমার নামে এক ব্যক্তি এসেছিলেন বিহারের ওই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে। জানা যায় তাঁর পেটে গুলি লেগেছিল। আইসিইউতে থেকে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ফান্টুসের। আর তার কয়েক ঘণ্টা পরই উধাও হয়ে যায় মৃত ব্যক্তির বাঁ চোখ। এরপর মৃতের পরিবারের কাছে দেহ দেওয়া হলে দেখা যায় ব্যক্তির বাম চোখ নেই। পরিবারের কথায়, শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শনিবার ভোররাত ১টা পর্যন্ত তাঁরা হাসপাতালেই ফান্টুস কুমারের মৃতদেহের কাছে ছিলেন। এরপর কিছুক্ষণের জন্য তাঁরা ঘুরে এসে দেখেন মৃতদেহ থেকে বাঁ চোখটি উধাও হয়ে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকরাই ‘বিজনেস’ করার জন্য ওই চোখটি বের করে নিয়েছেন। যদিও পাল্টা হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, মৃতের চোখ খুবলে খেয়েছে ইঁদুর। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। তারা হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। হাসপাতালে নিরাপত্তা নিয়ে যেমন একদিকে প্রশ্ন উঠছে, সেই রকমই অপরদিকে আরও একটি কথা বারবার সামনে আসছে। যদি ইঁদুর চোখ খুবলে নিয়েই থাকে তাহলেও সেক্ষেত্রে হাসপাতালের গাফিলতির উপরেই আঙুল উঠছে।

আরও পড়ুন- জুনিয়র ডাক্তারদের কাজের লাইভ স্ট্রিমিং করার দাবি সাংসদ কল্যাণের

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...