Thursday, June 25, 2026

রাস দেখতে যাওয়ার নামে বাড়ি থেকে ডেকে বন্ধুকে খুন! পলাতক অভিযুক্ত যুবক

Date:

Share post:

রাস দেখতে যাওয়ার নাম করে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ! রবিবার কৃষ্ণনগরের কোতোয়লি থানার একটি আমবাগান থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। পরিবারের অভিযোগ, রাস দেখতে নিয়ে যাওয়ার নামে তাঁকে খুন করেছে তারই এক বন্ধু। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বন্ধু। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কৃষ্ণনগর কোতোয়ালি এবং শান্তিপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ঋত্বিক মুন্সি। বয়স ২৩ বছর। তিনি শান্তিপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যুবক কলকাতার একটি হোটেলে কাজ করেন। সম্প্রতি, রাস উপলক্ষে বাড়িতে এসেছিলেন। পরিবার জানিয়েছে, শনিবার রাতে ঋত্বিককে রাস দেখতে নিয়ে যাওয়ার নাম করে ডেকে নিয়ে যান সৌরভ নামে এক বন্ধু। পরের দিন সকালে ঋত্বিকের বাড়ির লোকেদের কাছে খবর আসে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার দুর্গাপুর এলাকার আমবাগান থেকে ঋত্বিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঋত্বিকের পরিবার সৌরভের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে। তাঁদের দাবি, ওই বন্ধু প্রায়ই জোর করে ঋত্বিককে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। শনিবার রাতেও নিয়ে যায়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে যুবককে  খুন করা হয়েছে।

আরও পড়ুন- চাঞ্চল্য বিহারের হাসপাতালে! মরদেহ থেকে গায়েব চোখ, ‘ইঁদুরকে’ দোষারোপ চিকিৎসকদের

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...