Friday, June 26, 2026

আদিবাসী জন্মদিন বদ্ধপরিকর রাজ্য, প্রকল্প খতিয়ে দেখতে সোমে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজের রাজের আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। শুক্রবার বিরসা মুন্ডার জন্মদিন পালনের অনুষ্ঠানে স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা ওই অনুষ্ঠানে বিস্তারিতভাবে তুলে ধরেছেন তিনি। এবার আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প ঠিকমতো চলছে কিনা তা খতিয়ে দেখতে বৈঠক ডেকেছেন তিনি।

আগামী সোমবার নবান্ন সভাঘরে আদিবাসী উপদেষ্টা কমিটির ওই বৈঠক ডাকা হয়েছে। বিকেল সাড়ে চারটায় এই বৈঠক হওয়ার কথা। এই কমিটির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী। ভাইস চেয়ারম্যান আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বৈঠকে মূলত আদিবাসী সমাজের উন্নয়ন কল্পে যে সমস্ত প্রকল্প রয়েছে তা সঠিকভাবে চলছে কিনা বা আর কোন কোন প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, কিভাবে এই সমাজের আরও উন্নয়ন করা সম্ভব তা খতিয়ে দেখা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই বৈঠকে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- লুকিয়ে আমেরিকায় ঢুকতে গিয়ে মৃত্যু হয়েছিল গুজরাতের গোটা পরিবারের! অভিযুক্তদের বিচার শুরু সোমবার

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...