Saturday, April 4, 2026

স্টুডেন্ট ক্রেডিট কার্ড: সচেতনতা বাড়াতে স্কুল-কলেজে প্রচার চালানোর নির্দেশ উচ্চ শিক্ষা দফতরের

Date:

Share post:

স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্য সরকার ব্যাপক প্রচার শুরু করার নির্দেশ দিয়েছে। আগামী সপ্তাহ থেকে জেলা স্তরে কলেজ ও স্কুলের পড়ুয়াদের মধ্যে এ নিয়ে প্রচার চালাতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে।

সদ্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু হয়েছে। উচ্চশিক্ষা দফতর তাই সর্বত্র এই প্রকল্প নিয়ে নতুন করে প্রচার চালানোর উপর জোর দিচ্ছে। বিষয়টি নিয়ে জেলাশসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছেl ব্যাংকগুলিও যাতে এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেয় সে বিষয়েও অনুরোধ জানানো হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আবেদন এবং মঞ্জুরের সংখ্যার মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে বলে ওই দফতর সূত্রে জন্য গেছে। ওই প্রকল্পের আওতায়, ব্যাঙ্কে প্রায় ২ লক্ষ আবেদন পাঠানো হয়েছে। তার মধ্যে এপর্যন্ত ৭৬ হাজার আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের শেষে ব্যাংক গুলির সঙ্গে বৈঠক করে মুখ্য সচিব মনোজ পন্থ এব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষন করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- সরকারি সম্পত্তি ভাঙচুরে কোনও রাজনৈতিক দলকেই রেয়াত নয়: হাইকোর্ট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...