Wednesday, June 24, 2026

গার্ডেনরিচ উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে বাইকের ধাক্কা, আহত এসআই

Date:

Share post:

গার্ডেনরিচ উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ধাক্কা মারল গার্ডরেলে। গুরুতর জখম কর্তব্যরত পুলিশকর্মী। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, হেলমেট না পরে অনিয়ন্ত্রিত গতিতে বাইক চালাচ্ছিলেন তিনি।

রবিবার রাত দেড়টা নাগাদ গার্ডেনরিচ উড়ালপুলে ওই বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই সময়ে এলাকায় নাকা চেকিং চলছিল। উড়ালপুল দিয়ে প্রচণ্ড গতিতে বাইক চালাচ্ছিলেন এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। ঘটনাস্থলে কর্তব্যরত ছিলেন পশ্চিম বন্দর থানার এসআই রাজেশ মোদক। গার্ডরেলের ধাক্কায় তিনি জখম হন। রাতেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও সেখানে চিকিৎসাধীন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাইকআরোহীর নাম অর্জুন সিং। বয়স ১৮ বছর। তিনি গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনের বাসিন্দা। তাকে গ্রেফতার করে রাতে পশ্চিম বন্দর থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

অসতর্ক ভাবে বাইক চালানো এবং হেলমেট না পরে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তার বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...