Saturday, June 13, 2026

অর্থনীতি সচল করতে যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের, বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে বন্ধ কলকারখানার জমি

Date:

Share post:

রাজ্যের অর্থনীতিকে সচল করতে যুগান্তকারী পদক্ষেপ রাজ্য সরকারের। সরকারি সূত্রের খবর, রাজ্যে যত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং রয়েছে সেগুলো এখন শুধুমাত্র শিল্পের কাজেই ব্যবহার করা যায়। আইনি নিষেধাজ্ঞার কারণে সেখানে অন্য কোনও বাণিজ্যিক কাজকর্ম করা যায় না। ফলে কোনও কারণে কারখানা বন্ধ হয়ে গেলে বাড়িটি পড়ে থেকে থেকে হানাবাড়ির চেহারা নেয়।

সারা রাজ্যে এরকম কয়েক লক্ষ সরকারি ভাবে চিহ্নিত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং রয়েছে যেগুলো কোনও কাজে আসছে না। সেই সব কোটি কোটি টাকার সম্পত্তি যাতে অন্য কোনও বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় তার জন্য খুব শীঘ্রই আইনে পরিবর্তন আনা হচ্ছে।

পুর ও নগরোন্নয়ন দফতরের এক শীর্ষকর্তা জানান, কলকাতার মতো শহরে এক সময়ে ছোটবড় অনেক কল–কারখানা ছিল। তার মধ্যে বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। কোনওটা আবার টিমটিম করে চলছে। বেহালা, টালিগঞ্জ, কসবা, মানিকতলা, কাঁকুড়গাছি অঞ্চলে এই রকম অনেক বন্ধ কারখানা দেখতে পাওয়া যায়। আগে একটা কারখানা চালাতে যতটা জায়গা লাগত, আধুনিক যন্ত্রপাতি এসে যাওয়ায় এখন আর ততটা লাগছে না। সেখানে অনেক জায়গা পড়ে আছে যা অন্য ব্যবসায়িক কাজে লাগানো যেতে পারে। পাশাপাশি, যেসব কারখানা বন্ধ হতে গিয়েছে সেই জমিকেও বাণিজ্যিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- মারা গিয়েছে শাবক! মৃতদেহ আগলে সারাদিন দাঁড়িয়ে মা

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...