Saturday, April 4, 2026

পদের লোভ! রাতারাতি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিল্লির মন্ত্রীর

Date:

Share post:

রবিবার ঘটা করে দল ছেড়েছিলেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ গেহলট (Kailash Gahlot)। তখনই আপের (AAP) পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছিল গেহলট যোগ দিতে পারেন বিজেপিতে। সোমবার সেই আশঙ্কাই সত্যি হল। ঘটা করে বিজেপিতে যোগ প্রাক্তন আপ মন্ত্রীর। আপের দাবি, বিজেপির ওয়াশিং মেশিন (BJP washing machine) থিয়োরি জারি হয়েছে দিল্লি নির্বাচনের আগে। যদিও রাজনীতিকদের দাবি, দফতর হাতছাড়া হওয়া কৈলাশের বিজেপি যোগের বড় কারণ।

কেজরিওয়াল সরকারের স্বরাষ্ট্র ও আইন দফতরের মন্ত্রী ছিলেন কৈলাশ গেহলট। পাশাপাশি পরিবহন, তথ্য প্রযুক্তি দফতরও সামলেছেন তিনি। কেজরিওয়াল ও মনীশ শিশোদিয়া (Manish Sisodia) জেলে যাওয়ার পরে মনীশ শিশোদিয়ার দফতরগুলি ভাগ করে দেওয়া হয় বর্তমান মুখ্যমন্ত্রী অতিশি (Atishi) ও সৌরভ ভরদ্বাজের (Saurabh Bhardwaj) মধ্যে। পরবর্তীকালে আইন দফতরও দেওয়া হয় অতিশি মারেলনাকে (Atishi)। এরপরই আপের সঙ্গে গেহলটের দূরত্ব বাড়তে শুরু হয় বলে আশঙ্কা রাজনীতিকদের, যা প্রকাশ্যে আসে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের ইস্যুতে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার (LG V K Saxena) মধ্যস্থতায় শেষ পর্যন্ত পতাকা তোলেন গেহলট।

রবিবার ইস্তফাপত্রে গেহলট উল্লেখ করেছেন আপের ভ্রান্ত নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। এই বিবৃতির পরে অবশ্য আপের (AAP) পক্ষ থেকে সঞ্জয় সিং দাবি করেছেন বিজেপির শেখানো বুলি আওড়েছেন গেহলট। তাঁর দাবি, কেন্দ্রীয় এজেন্সি গেহলটের পিছনে লাগিয়ে দিয়ে ভয় দেখানোর রাজনীতি জারি রেখেছে বিজেপি। তার জেরেই দিল্লি নির্বাচনের আগে দলত্যাগ গেহলটের, দাবি সঞ্জয়ের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...