Wednesday, June 24, 2026

দাদার মৃত্যুর বদলা! তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

উপনির্বাচনের দিন ভাটপাড়ায় তৃণমূল (TMC) নেতা খুনে অশোক সাউ (Ashok Sahu) গ্রেফতার মূল অভিযুক্ত সুজল প্রসাদ (Sujal Prasad)। ঘটনার পাঁচ দিন পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দাদার খুনের বদলা নিতেই তৃণমূল (TMC) নেতাকে খুন করেছেন সুজন। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

১৩ নভেম্বর জগদ্দল থানার সামনে চায়ের দোকানে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। তদন্তে নেমে বারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ প্রথমে কৌশোর আলি নামে একজনকে গ্রেফতার করেন। তাঁর কাছ থেকে খবর পেয়ে সুজল প্রসাদ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে নিহত আকাশ প্রসাদের ভাই এই সুজলই। দাদার খুনের বদলা নিতেই তিনি খুনের পরিকল্পনা করেন বলে পুলিশ (Police) সূত্রে খবর। এই নিয়ে এই খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করলো বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।

আরও খবর: যুবকের মৃত্যুতে রহস্য বাড়ছে, বিক্ষোভ হটাতে আহত পুলিশ কর্মী, গ্রেফতার ৯








Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...