Sunday, June 28, 2026

কোহলির পাশে মহারাজ, ‘অজিদের বিরুদ্ধে দাপট দেখাবে বিরাট’, বললেন সৌরভ

Date:

Share post:

সামনেই বর্ডার-গাভাস্কর ট্রফি। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই সিরিজের আগে বিরাট কোহলি-গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ।

দীর্ঘদিন ধরে ব্যাটে শতরান নেই বিরাটের। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রানের খরা কাটাতে পারেননি বিরাট। কিউদের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান করলেও, বাকি সিরিজে ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি তিনি। এরপরই বিরাটকে নিয়ে শুরু হয় সমালোচনা। আর এরই মধ্যে বিরাটের পাশে দাড়ালেন সৌরভ । বললেন, অস্ট্রেলিয়া সিরিজেই নিজের মহিমায় ফিরবেন বিরাট। এই নিয়ে এক সাক্ষাৎকারে মহারাজ বলেন , “ বিরাট চ্যম্পিয়ন ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে তো ও আগেও সাফল্য পেয়েছে। ২০১৪-এ চারটি শতরান করেছে, ২০১৮-এও একটা শতরান আছে। এই সিরিজটায় ভালো করতে বিরাট মুখিয়ে থাকবে। বিরাটও এটা জানে যে, অস্ট্রেলিয়ায় হয়তো এটাই ওর টেস্টে শেষ সুযোগ। ফলে সব দিক থেকেই এই সিরিজটা ওর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।“ এরপরই মহারাজ বলেন, “ নিউজিল্যান্ড সিরিজে পিচ খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। অস্ট্রেলিয়ার পরিবেশ ও নিঃসন্দেহে পছন্দ করবে। ওখানে পিচ খুব ভালো হবে। আমি নিশ্চিত, বিরাট অস্ট্রেলিয়া সিরিজে খুব ভালো খেলবে।“

এদিকে গম্ভীরকে নিয়েও মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গম্ভীরের কোচিং-এর নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়েও মুখ খোলেন মহারাজ। তিনি বলেন, “আমি তো বলব, ওকে ওর মতো কাজ করতে দিন। আমি দেখলাম, প্রেস কনফারেন্সে ওর বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। গম্ভীর তো এরকমই। সেরকমই থাকুক। এভাবেই ও আইপিএল জিতেছে। ওকে নিয়ে একটু বেশিই সমালোচনা হচ্ছে। যেহেতু তিনটে টেস্ট আর শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা ওয়ানডে সিরিজ হেরেছে, তাই ওর কথা এত সুন্দর মনে হয়নি। কিন্তু গম্ভীর এরকমই। গম্ভীর যা বলেছে, তাতে ভুল নেই। মাত্র দু-তিনমাস কেটেছে। আর এখনই ওকে বিচার করার দরকার নেই।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে বড় অভিযোগ আনল পাকিস্তান


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...