Wednesday, April 1, 2026

বিমানের মধ্যে বিপত্তি, মহিলা যাত্রীর অচৈতন্য দেহ ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

বিমানের মধ্যে বিপত্তি।মহিলা যাত্রীর অচৈতন্য দেহ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে চেন্নাইগামী বিমানে।জানা গিয়েছে,মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।কিন্তু বিমানটি চেন্নাই পৌঁছতেই পাওয়া যায় ওই মহিলার দেহ।অবতরণের ঠিক আগের মুহূর্তের এই ঘটনায় হকচকিয়ে যান যাত্রীরা।  প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেছেন।

সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় মালয়েশিয়ার একটি বিমান। কিন্তু অবতরণের সময় হঠাৎই বিমানসেবিকার চোখে পড়ে, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা যাত্রী। তড়িঘড়ি তাকে পরীক্ষা করতে ছুটে আসেন চিকিৎসকদের একটি দল। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।জানা গিয়েছে, উড়ানের মাঝেই কোনও এক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। তার মৃতদেহ ময়নাতদন্তে্র জন্য বিমানবন্দরের নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৩৭ বছর। তিনি তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার বাসিন্দা। প্রসঙ্গত, গত সপ্তাহেই ইন্ডিগোর দিল্লি থেকে মুম্বইগামী একটি বিমানে মাঝ আকাশে হৃদ্‌রোগে আক্রান্ত হন এক যাত্রী।যদিও সে যাত্রায় বিমানের সওয়ারি এক চিকিৎসকের সাহায্যে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু এবার এই মহিলাকে আর বাঁচানে সম্বব হয়নি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...