Monday, June 15, 2026

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Ananda Bose) যেভাবে অপমানজনক হুইপ জারি করে সরিয়ে দেওয়া হল বাংলার রাজ্যপালের (Governor of West Bengal) পদ থেকে তার প্রতিবাদে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কেন্দ্রের সিদ্ধান্তের পরে নতুন রাজ্যপালের শপথ গ্রহণও অবশ্যম্ভাবী। সেই পরিস্থিতিতে কলকাতার ‘লোকভবনের’ (Lokbhavan) তরফে ঘোষণা করা হল বৃহস্পতিবারই হচ্ছে নতুন রাজ্যপাল আর এন রবির (R N Ravi) শপথ গ্রহণ (oath taking)।

বুধবারই নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি রাজভবনে আসেন। রাজভবনের কর্মী ও আধিকারিকদের তরফে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বৃহস্পতিবার প্রথমে তিনি গার্ড অফ অনার (Guard of Honour) গ্রহণ করবেন। বেলা ১১.২০ নাগাদ এই অনুষ্ঠান হবে।

আরও পড়ুন : আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

এই অনুষ্ঠানের পরই রাজ্যপাল পদে শপথ গ্রহণ করবেন আর এন রবি। ‘লোকভবন’ (Lokbhavan) সূত্রে জানানো হয়, রাজভবনের সর্দার প্যাটেল ইউনিটি হলে এই শপথ গ্রহণ (oath taking) অনুষ্ঠান আয়োজিত হবে প্রথা মেনে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (Sujoy Pal, Chief Justice) নবনিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন। বেলা ১১.৩০ থেকে সেই অনুষ্ঠান।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...