Saturday, April 11, 2026

মঙ্গলেও বিষাক্ত রাজধানীর বাতাস, এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০০ ছুঁইছুঁই!

Date:

Share post:

দিল্লিতে আজ সর্বোচ্চ দূষণ দূষণ! সকাল থেকে ধোয়াঁশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। দূষণ নিয়ন্ত্রণের চতুর্থ স্তরের (সর্বোচ্চ) পদক্ষেপ করা সত্ত্বেও মঙ্গলবার সকালে বাতাসের গুণমান সূচক (AQI ) ৪৯৪ পর্যন্ত পৌঁছে গিয়েছে। পরিস্থিতি ‘অতি ভয়ানক’ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পুরু ধোয়াশার স্তরে দিল্লিতে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই স্কুল কলেজে অফলাইন ক্লাস বন্ধ রাখা হয়েছে। অনলাইন ক্লাস দিল্লি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও (JNU) । দৃশ্যমানতা কম থাকায় দিল্লির ট্রেন পরিষেবাও কিছুটা বিঘ্নিত হয়েছে। অন্তত ২২টি ট্রেন দেরিতে চলছে এবং ৯টি ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লি, অমৃতসর এবং চণ্ডীগড়ে বিমান দেরিতে চলার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে রাজধানী ও সংলগ্ন আনন্দ বিহার, অশোক বিহার, ধ্যানচাঁদ স্টেডিয়াম, জাহাঙ্গিরপুরী-সহ বেশির ভাগ পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের গুণমানের সূচক ৫০০ অতিক্রম করে গিয়েছে। দিল্লি প্রশাসন যতই প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি করুক না কেন , রাজধানী গ্যাস চেম্বার হয়ে ওঠার নেপথ্যে অবশ্য কেন্দ্রকেই দুষেছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) অতিশী। প্রধানমন্ত্রী কেন এই নিয়ে কোন মন্তব্য করছেন না তার বিরুদ্ধে তো দেগেছেন তিনি। গত কয়েক বছরে দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার যে কোন পদক্ষেপ করেনি তাও উল্লেখ করেছেন আপ- নেত্রী (AAP leader)। বায়ু দূষণে মেডিকেল এমার্জেন্সি জারি রাজধানীতে। আদালতকে না জানিয়ে চতুর্থ স্তরের নিয়ন্ত্রণবিধি শিথিল করা যাবে না বলেও নির্দেশও দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট (SC)।

Related articles

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...