Saturday, May 16, 2026

ইতিহাস তৈরি করে মধ্যরাতে মহাকাশে ভারতীয় স্যাটেলাইট! 

Date:

Share post:

মার্কিন মাটি থেকে এলন মাস্কের স্পেস এক্সের (Space X) সাহায্যে ISRO এর জিস্যাট ২০ (GSAT 20 Satellite successful Launch) উড়ে গেল আকাশে। অপেক্ষার অবসানে উৎক্ষেপণ সফল হওয়ায় খুশি বিজ্ঞানীরা। ইসরো (ISRO) জানিয়েছে, ভারতের ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করবে কৃত্রিম এই উপগ্রহ। প্রত্যাশা মতোই নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেছে এই স্যাটেলাইট।

ভারতের এই কৃত্রিম উপগ্রহের ওজন প্রায় ৪ হাজার ৭০০ কেজি যা ইসরোর রকেটের পক্ষে বহন করা সম্ভব ছিল না। তাই ফ্লোরিডার (Florida) কেপ ক্যানাভেরাল থেকে মাস্কের সংস্থার ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে। ‘জিস্যাট২০’ একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ যা দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এবং মাঝ আকাশে বিমানযাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি আগামী ১৪ বছর সচল থাকবে। এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার জন্য বড় সাফল্য বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...