Sunday, June 21, 2026

দ্রুত শেষ হোক আরজি কর কাণ্ডের বিচারপ্রক্রিয়া! হাইকোর্টে স্মারকলিপি জমা জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

শিয়ালদহ আদালতে আরজি কর-কাণ্ডে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ হোক। কড়া শাস্তি পাক ধর্ষণ-খুন কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রাই। এই দাবি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে স্মারকলিপি জমা দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সোমবার একই দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরেও স্মারকলিপি জমা দিয়েছে এই সংগঠন। আবার আরজি কর-কাণ্ডে বিচারহীনতার একশো দিনে রবিবার রাতে শহরের রাস্তায় বিরাট প্রতিবাদ সমাবেশ করে জুনিয়র ডক্টরস ফ্রন্টও। এদিকে, বিভিন্ন মেডিক্যাল কলেজে হুমকি-সংস্কৃতির অভিযোগে ডাক্তারি পড়ুয়াদের সাসপেন্ড করা নিয়ে জেডিএফ-এর করা মামলা মঙ্গলবার শুনানির জন্য এজলাসে ওঠে। ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

মঙ্গলবার আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক সদস্য জানিয়েছেন, আজকে আরজি করের প্রাক্তন ছাত্র সংগঠনের কিছু মুখ এখানে এসেছিল। আরজি করের প্রাক্তন ছাত্র সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নীলাঞ্জন ঘোষ অভয়া-ফান্ডকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এই নীলাঞ্জন ঘোষ এনকোয়ারি কমিটিতে থেকেও যেকোনও অভিযোগের ক্ষেত্রে ছাত্রদের অপমান করে বিনা তদন্তেই তাঁদের দোষী ঘোষণা করেন। জেডিএফ-এর তরফে আরও জানানো হয়েছে, আমরা দেখেছি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বারবার বদলি সত্ত্বেও কিভাবে আরজি করে ফিরে এসেছিলেন। এই নীলাঞ্জন ঘোষের ২ বার বদলি হয়েছিল অন্য মেডিক্যাল কলেজে। কিন্তু তিনিও একইভাবে বারবার আরজি করে ফিরে এসেছেন ছাত্র-ছাত্রীদের উত্যক্ত করার জন্য।

আরও পড়ুন- নভেম্বরেই শুরু প্রশিক্ষণ, হলিস্টিক রিপোর্ট কার্ড চাইল স্কুল শিক্ষা দফতর

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...