Tuesday, June 23, 2026

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ, মন্দারমণি সমুদ্র সৈকতে ‘বেআইনি’ নির্মাণ ভাঙার নোটিশ প্রশাসনের

Date:

Share post:

জাতীয় পরিবেশ আদালতের (NGT) নির্দেশ, মন্দারমণি সমুদ্র সৈকতে ভাঙা পড়বে ১৪৪টি নির্মাণ। ২০ নভেম্বরের মধ্যে মোট এই নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসন। নোটিশে (Notice) চিন্তায় মন্দারমণি হোটেল ব্যবসায়ীদের। নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের আবেদন করেন তাঁরা।

মন্দারমণি (Mandarmoni) পর্যটনকেন্দ্রে সমুদ্র সৈকত দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। অভিযোগ, রীতিমতো প্রাচীর দিয়ে একাধিক হোটেল হয়েছে। এর বিরুদ্ধে ২০২২ সালের ২ মে জাতীয় পরিবেশ আদালত (NGT) ‘বেআইনি’ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। কারণ, উপকূলবিধি না মেনেই সিআরজেড এলাকার মধ্যে হোটেলগুলি নির্মাণ বলে অভিযোগ। কিন্তু জেলা প্রশাসন এই ২ বছর নির্দেশ কার্যকর করেনি।

জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে বলা হয়েছে। না হলে প্রশাসন ব্যবস্থা নেবে।” এদিকে, পর্যটনের মরশুম শুরুর আগে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশে মাথায় হাত হোটেল মালিক ও ব্যবসায়ীদের। মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ আলি বলেন, “এতগুলি হোটেলএকসঙ্গে ভেঙে দেওয়া হলে কয়েক হাজার মানুষের রুটিরুজি বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে আমাদের আবেদন মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি দেখার জন্যে। এবিষয়ে আমরা কলকাতা হাই কোর্টে পিটিশন জমা দিয়েছি।”

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...