Sunday, May 24, 2026

মর্মান্তিক! আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার

Date:

Share post:

মর্মান্তিক! আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু হল পড়ুয়ার। বছর আঠারোর ওই তরুণীর নাম দীপাঞ্জনা গোস্বামী। উত্তরপাড়ার ঘটনা।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে স্নান করার পর পাখি নিয়ে আবাসনের ছাদের রেলিংয়ে বসে ছিলেন ওই তরুণী । হঠাৎই কোনোভাবে ডিস ব্যালেন্স হয়ে চার তলা ছাদ থেকে নিচের রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয় । বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পরবর্তী সময়ে তার মৃতদেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

তরুণীর বাবা সুজন গোস্বামী জানান প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুরে স্নান করার পর ছাদে গিয়ে ছাদের গার্ডোয়ালে বসেছিল দীপাঞ্জনা । সেই সময় তার সাথে কথাও হয়েছিল । তাকে নিচে যেতে বলা হলে সে জানায় কিছুক্ষণের মধ্যেই সে নিচে ফ্ল্যাটে যাচ্ছে । বেলা দুটো নাগাদ কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সে ফ্ল্যাটের সামনের রাস্তায় পড়ে যায় । কীভাবে ওই ছাত্রী পড়ে গেল আত্মহত্যা না অন্য কিছু তার খতিয়ে দেখতে ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । একমাত্র মেয়েকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তার বাবা সুজন গোস্বামী । ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচন জিতে দেখাও: হুমায়ুনকে কেন চ্যালেঞ্জ ফিরহাদের!

 

Related articles

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...