Saturday, April 4, 2026

সল্টলেকে রেষারেষির জেরে ছাত্র মৃত্যুর ঘটনায় দুটি বাসের মামলার সংখ্যা ১২৬!

Date:

Share post:

কয়েকদিন আগে সল্টলেকে রেষারেষির জেরে এক ছাত্রের প্রাণ গিয়েছে। দুটি বাসকেই আটক করে পুলিশ। কিন্তু তদন্ত করতে গিয়ে বাস দু’টির বিরুদ্ধে জমে থাকা মামলার সংখ্যা দেখে তাজ্জব পরিবহণ দফতরের আধিকারিকরা।পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দু’টি বাসের বিরুদ্ধে ১২৬টি মামলা রয়েছে। এসব দেখে শুনে এবার কড়া হাতে এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১২ নভেম্বর মায়ের স্কুটারে চেপে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সল্টলেক ২ নম্বর গেটে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। মৃতের বাবা বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।তিনি অভিযোগপত্রে জানান, ২১৫ এ/১ রুটের দু’টি বাসের রেষারেষি চলছিল। সেই রেষারেষির ফলে একটি বাস ধাক্কা দেয় স্কুটারে। তাতেই তার পুত্রের মৃত্যু হয়েছে।এরপরই পুলিশে ঘাতক বাসটিকে আটক করে পুলিশ। দু’টি বাসের চালককেও গ্রেফতার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দু’টি বাসের মালিক একজনই। আটক করা প্রথম বাসের বিরুদ্ধে ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে ৫৮টি সাইটেশন এবং চারটি কম্পাউন্ড কেস। অন্য বাসটির বিরুদ্ধে ৬৪টি মামলা রয়েছে।পুরো বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না পরিবহণ দফতর।কড়া হাতে মামলাগুলি নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...