Sunday, April 5, 2026

আবাস প্রকল্পে টাকা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য

Date:

Share post:

আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে আগেই। এবার টাকা দেওয়ার নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হল। আগে ওই সময়সীমা ছিল ২০ ডিসেম্বর। সেই সময়সীমা তিনদিন বাড়ানো হয়েছে। ২০ তারিখের পরিবর্তে ২৩ ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।আবাস প্রকল্পের সমীক্ষার কাজ ১৪ নভেম্বর শেষ করার কথা ছিল। সে জায়গায় তা শেষ হয়েছে সোমবার  ১৮ নভেম্বর। ফলে সম্পূর্ণ প্রক্রিয়াই কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিনদিন সময় দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া।

গ্রাম সভা, ব্লক স্তরের কমিটি ও জেলা স্তরের কমিটি, এই তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে পঞ্চায়েত দফতর জানিয়েছে। আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক, এসডিও, জেলাশাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ হলে তার মীমাংসাও করতে হবে বলে প্রত্যেক জেলাকে পঞ্চায়েত দফতররের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...