Tuesday, June 23, 2026

শুধুমাত্র সঙ্গিনীর খোঁজে ৩০০ কিমি পথ পেরলো বাঘ!

Date:

Share post:

শুধুমাত্র সঙ্গিনীর খোঁজে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পৌঁছে গিয়েছে বাঘ। মহারাষ্ট্রের টিপেশ্বর অভয়ারণ্য থেকে তেলেঙ্গানায় চলে গিয়েছে। তার গলায় বাঁধা ছিল রেডিও কলার। সেই কলার থেকে এই তথ্য মিলেছে। বাঘটি অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে ৩০০ কিলোমিটার পথ।

বাঘটির নাম জনি। তার বয়স ৭ বছর। সে গত অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে মহারাষ্ট্রের নান্দেদ জেলার কিনওয়াত তালুকা থেকে যাত্রা শুরু করেছিল। সে পেরিয়ে গিয়েছে নির্মল জেলার কুন্তলা, সারাঙ্গাপুর, মামাদা, পেম্বি মণ্ডল, হায়দরাবাদ-নাগপুর এনএইচ-৪৪ জাতীয় সড়ক। এখন সে চলেছে তিরানি অঞ্চলের দিকে।

আদিলাবাদের জেলা অরণ্য আধিকারিক প্রশান্ত বাজিরাও পাতিল এ প্রসঙ্গে জানাচ্ছেন, “পুরুষ বাঘ প্রায়ই এমন বিরাট পথ অতিক্রম করে যায় যখন তারা একটিও বাঘিনীর খোঁজ পায় না নিজের এলাকায়। এই সফরে সে ৫টি শাবককে হত্যা করেছে। গরু শিকারও করেছে।”গত বছর দেখা মিলেছিল মহারাষ্ট্রের এক বাঘের। সে অবশ্য সঙ্গিনীর সন্ধানে পেরিয়ে গিয়েছিল ২ হাজার কিম

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...