Tuesday, April 7, 2026

শীতের রুটে ঘূর্ণিঝড়ের কাঁটা! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ 

Date:

Share post:

জাঁকিয়ে শীত (Winter) পড়ার আগেই নিম্নচাপের ভ্রুকুটি। সাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কায় মৌসম ভবন (IMD)। মঙ্গলবার ভোরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী পাঁচ দিনে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে IMD-এর তরফে একাধিক মডেল যে লক্ষণ দেখাচ্ছে তাতে নভেম্বরে সমুদ্রে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ডানা (Dana) পর্ব শেষ হতে না হতেই সাগরে দানা বাঁধছে সাইক্লোন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হিমেল ছোঁয়া লেগেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কিন্তু এর মাঝে যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে সেক্ষেত্রে ওয়েদার সিস্টেম (Weather System) বিঘ্নিত হতে পারে। বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা যেটা পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগোবে। এই সময়ের মধ্যে ওই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসম ভবন জানিয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের সাইক্লোন সিজন (Cyclone season) রয়েছে তাই সেক্ষেত্রে কোন নিম্নচাপকেই হালকা ভাবে দেখা যাবে না। যদি এখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে ফেনজাল। এই নাম সৌদি আরবের দেওয়া।

হোটেলে মহিলাদের নিয়ে রাত্রিবাস, পুলিশ রেডে পাকড়াও ‘দ্রোহের কার্নিভালের’ অন্যতম উদ্যোক্তা!

হাওয়া অফিস বলছে, অবাধ উত্তুরে হাওয়াতে আরও পাঁচ দিন শীতের স্পেল থাকবে।সকালের দিকে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকতে পারে। মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। পুরুলিয়াতে ১২ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৪ এবং কলকাতায় ১৮ ডিগ্রির ঘরে এখন পারদ অবস্থান করছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...