Saturday, April 25, 2026

মুর্শিদাবাদে  বন্ধ ইন্টারনেট পরিষেবা,  নদীর ধারে, মাঠে ভিড়!

Date:

Share post:

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আর‌ তার জেরে গত ১৮ তারিখ থেকে মুর্শিদাবাদে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গত তিনদিন ধরে প্রায় একটানা ইন্টারনেট পরিষেবা না পেয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন‌ সাধারণ মানুষ। ইন্টারনেট সংযোগ না থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি দফতর-সহ বহু হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদের ফোনেও ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁরাও হোয়াটসঅ্যাপ মেসেজের পরিবর্তে টেক্সট মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশ পাঠাচ্ছেন।

যদিও জেলার কিছু অংশে পার্শ্ববর্তী জেলা বা রাজ্যের মোবাইল ফোনের টাওয়ার থেকে ইন্টারনেট সংযোগ খুব সহজেই মিলছে। আর সেই সংযোগ পেতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নদীর ধারে, মাঠে বা রাস্তার উপর গত কয়েকদিন ধরে প্রচুর যুবক-যুবতীদের ভিড় বেড়েছে। মূলত অনলাইনে বিভিন্ন গেম খেলা ,পড়াশোনা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা জরুরি দরকারে সাধারণ মানুষ ওই এলাকাতে সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিড় জমাচ্ছেন।

মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নোটিশ জারি হলেও সুতি থানার অন্তর্গত হারুয়া, বহুতালী এবং আহিরণের বেশ কিছু এলাকায়  ইন্টারনেট পাচ্ছেন সাধারণ মানুষ।
অন্যদিকে আহিরণ গ্রাম পঞ্চায়েতের পাদুয়াপাড়া এলাকায় ঝাড়খন্ডের টাওয়ার থেকে নেট পাচ্ছেন সাধারণ বাসিন্দারা। তার ফলে পাদুয়াপাড়ার মাঠে সকাল থেকে সন্ধে পর্যন্ত গত কয়েকদিন ধরে প্রচুর মানুষের ভিড় লেগে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ না থাকার কারণে পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরণ ক্যাম্পাসের প্রচুর ছাত্র-ছাত্রী এখন আহিরণ ব্রিজের কাছে বা পাদুয়াপাড়ার মাঠে ল্যাপটপ নিয়ে এসে পড়াশোনা করছেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন গেম খেলাতে আসক্ত ছেলেমেয়েরা সেখানে বসেই দিব্যি অনলাইন গেম খেলে চলেছেন।

সামশেরগঞ্জ থানার ধুলিয়ানে এবং ফারাক্কা থানার গঙ্গার ধার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মালদা জেলার টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। বাড়িতে বসে অনলাইনে কাজ না করতে পারলেও গঙ্গার ধারে বসে কাজ করা যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে সন্ধে পর্যন্ত দুই এলাকায় গঙ্গার ধারে অসংখ্য যুবক যুবতীকে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যাচ্ছে। সাগরদিঘির অনেক বাসিন্দা মোড়গ্রামের কাছে গিয়ে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন এবং সেখানেই রাস্তার ধারে বসে জরুরি অনলাইন কাজ সারছেন।

অন্যদিকে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বেলডাঙাতে নতুন করে কোনও গন্ডগোলের না হলে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ জেলাতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...