Sunday, May 31, 2026

হেলমেট ছাড়া রাস্তায়! তিন বাইক আরোহীকে কান ধরিয়ে ওঠবস করালেন খোদ মন্ত্রী!

Date:

Share post:

রাজ্যজুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান হলেও, বাইক আরোহীদের মধ্যে এখনও সচেতনতার অভাব দেখা যায়। হেলমেট ছাড়াই বাইক সফরে বেরিয়ে পড়েন নিত্য যাত্রীরা। এবার হেলমেট না-পরে বাইক চালানোর ‘শাস্তি’ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিন তরুণকে কান ধরে ওঠবস করালেন মন্ত্রী।

সিটি স্ক্যান যন্ত্রের উদ্বোধন করতে কালনার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে হাসপাতাল চত্বর এলাকায় মন্ত্রী লক্ষ্য করেন একটি বাইকে হেলমেট ছাড়াই তিনজন বাইকে চড়ে একস্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। তাদের থামিয়ে মন্ত্রী জানতে পারেন তিনজনই অপ্রাপ্ত বয়স্ক। সেই কারণে নাবালক তিনজনকে সচেতন করার জন্য শাসন করলেন স্বপন। কান ধরে উঠবস করাতেও ভুললেন না তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিনে বিভিন্ন এলাকায় বাইক দুর্ঘটনায় ছ’জনের প্রাণ চলে গিয়েছে । সেই কারণ পুলিশের পাশাপাশি মন্ত্রী নিজেই বাইক আরোহীদের সচেতন করলেন বিভিন্ন ভাবে। রাজ্যের মন্ত্রী বলেন, “দীপাবলি-কালীপুজোর রাতে চারজন একসঙ্গে এই কালনাতে মারা গিয়েছে। রাসের সময় দুজন মারা গিয়েছে। পুলিশ সাধ্য মতো চেষ্টা করছে। তবুও দেখছি হেলমেট ছাড়া শিক্ষিত লোকেরাও বেরিয়ে পড়ছেন। বয়স্কদের পায়ে ধরছি যাতে হেলমেট পরেন। এই ছেলেগুলো ক্লাস টেনে পড়ে। হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েছে।

আরও পড়ুন- রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ! তথ্য-প্রযুক্তিতে লগ্নি দুই ব্রিটিশ সংস্থার

 

 

Related articles

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...