Friday, April 3, 2026

ডেভিস কাপ থেকে স্পেনের বিদায়, থেমে গেল টেনিসে নাদালের পথচলা

Date:

Share post:

একটু আগেভাগেই রাফায়েল নাদালের শেষ ম্যাচটি দেখে ফেলল টেনিস। তার দল স্পেন ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। নাদালও হেরে গেছেন নিজের শেষ ম্যাচে। ডেভিস কাপে স্পেনের হয়ে প্রথম সিঙ্গেলসে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্পের কাছে হেরেছেন তিনি। তার উত্তরসূরি স্পেনের কার্লোস আলকারাজ আরেকটি সিঙ্গেলসে জয় পাওয়ায় আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা ছিল নাদালের।

তবে ফল নির্ধারণী ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্প ও ওয়েসলি কুলহফের কাছে হেরে গেলে কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের বিদায় নিশ্চিত হয়।
মালাগায় ৩৮ বছর বয়সী নাদাল গতকাল হেরেছেন ৬-৪ ৬-৪ গেমে। শুরু থেকেই পিছিয়ে পড়েছিলেন, পরে আর ম্যাচে ফিরতেও পারেননি। আলকারাজ দ্বিতীয় সিঙ্গেলসে ডাচ ট্যালন গ্রিকসপুরকে হারান ৭-৬ (৭/০), ৬-৩ গেমে।ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স হেরে যান ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৩) গেমে। নাদাল অবসরের ঘোষণা করেছেন গত অক্টোবরে।কেরিয়ারে ২২টি গ্র্যান্ড স্লাম জেতা রাফায়েল নাদাল জানিয়েছিলেন, স্পেনের হয়ে ডেভিস কাপ খেলার পর প্রিয় টেনিসকে বিদায় জানাবেন
অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়াই নাদালের। চোটের কারণে লম্বা সময় কোর্টের বাইরে থাকার পর এ বছরের জানুয়ারিতে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন। কিন্তু আবার ঊরুর চোটে পড়ে ছিটকে যান অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ইউরোপিয়ান ক্লে কোর্টের চলতি মরসুমে ফ্রেঞ্চ ওপেনসহ নাদাল চারটি টুর্নামেন্ট খেলেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...