Saturday, April 4, 2026

কিডস টেকওভার: বিশ্ব শিশু দিবসে ইউনিসেফের উদ্যোগে বিশেষ কর্মসূচি রাজ্যে

Date:

Share post:

বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে শিশুদের অধিকার রক্ষার বার্তা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে ইউনিসেফ। এর অঙ্গ হিসাবে ইউনিসেফের তরফ থেকে ‘কিডস টেকওভার’ কর্মসূচি শুরু করা হয়েছে। এক বিশেষ ভাবে সক্ষম স্কুলছাত্রীকে আজ ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রতীকী প্রধানের পদে বসানো হয়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ২ ব্লকের বিদ্যানগর গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী রিয়া সর্দার এই দায়িত্ব পালন করবেন। ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধানের পদ গ্রহনের পর রিয়া সিদ্ধান্ত নেন যে, ইউনিসেফের কর্মকর্তারা বছরে একবার শিশুদের সঙ্গে বৈঠক করবেন। শুধু তাই নয়, তাঁদের মতামত শিশু উন্নয়ন কর্মসূচি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। ইউনিসেফের চিফ ড. মঞ্জুর হোসেনের কম্পিউটার থেকে একটি ইমেল পাঠান রিয়া। এর ফলে তার সিদ্ধান্ত সকল কর্মকর্তার কাছে পৌঁছে যায়।

এদিকে ইউনিসেফের উদ্যোগে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা ৷ সেখানে তারা মন্ত্রীর সামনেই নানা বিষয়ে সরব হয় এবং নিজেদের দাবিদাওয়া পেশ করে ৷ সেখানে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন৷

আরও পড়ুন- অভিষেকের সঙ্গে বৈঠক কাউন্সিলর সুশান্তর, গেলেন পুরসভাতেও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...