Friday, April 3, 2026

লরির পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা 

Date:

Share post:

ভোররাতে উত্তর প্রদেশের আলিগড়ের (Aligarh, Uttarpradesh) কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচ মাসের শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর। জানা যায় যমুনা এক্সপ্রেসওয়েতে লরি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন বাসের গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। একজন মহিলা সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও ১৫ জন৷

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ডবল ডেকার যাত্রীবাহী বাসটি দিল্লি থেকে উত্তর প্রদেশের আজমগড়ের দিকে যাচ্ছিল৷ তাপ্পল থানার কাছে লরির পিছনে ধাক্কা মারে৷ সংঘর্ষ এতটাই তীব্র হয় যে বাসের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়৷ ভিতরেই আটকে পড়েন যাত্রীরা৷ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে দুজনকে সনাক্ত করা যায়নি।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...