Monday, June 15, 2026

ট্যাবের টাকা গায়েবে জড়িত জামতাড়া গ্যাং: অভিযোগ মুখ্যমন্ত্রীর, শপিংমলে নজরদারির নির্দেশ

Date:

Share post:

রাজ্যে ট্যাবের টাকা গায়েবের ঘটনায় জামতাড়া গ্যাংকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নের (Nabanna) বৈঠকে নিয়ে পুলিশ-প্রশাসনকে সতর্ক হতে বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে কলকাতার শপিংমলগুলিতেও নজরদারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, শপিং মলগুলিতে জাল নোট ঢুকছে। সেগুলি অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে।

বাংলায় ট্যাবের (Tab) টাকা গায়েব নিয়ে বেশ কিছুদিন ধরে শোরগোল চলছে। রাজ্যের রাফ অ্যান্ড টাফ পুলিশ-প্রশাসন দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করছে। যাদের টাকা নয়ছয় হয়েছে, সেই পড়ুয়াদের টাকা দেওয়ার কাজ শুরু করেছে নবান্ন। এই পরিস্থিতিতে এদিনের বৈঠক থেকে এই প্রসঙ্গে সুর চড়ান মমতা। এবিষয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে প্রয়োজননীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, ”১৬০০ কোটি টাকার ট্যাব আমরা দিই। ১৯০০-র মতো অ্যাকাউন্ট ফ্রড হয়েছে। এর পিছনে জামতাড়া গ্যাং রয়েছে। তারা সকলের সঙ্গে মিশছে।”

এর পরেই শপিংমলগুলিকে নিশানা করে মমতা (Mamata Banerjee) বলেন, ”এখন থেকে শপিংমলগুলিতে ফেক কারেন্সি আসছে বলে অভিযোগ পেয়েছি। কিছুদিন আগে শপিং মলে আগুন লেগেছিল। নাম বলছি না। কিন্তু তাঁদের সতর্ক করছি।” মুখ্যমন্ত্রী সাফ জানান, ”এখন থেকে শপিং মলগুলিকে সাবধান হতে আবেদন জানাব। আমরা কিছু কিছু অভিযোগ পেয়েছি। কিছু জায়গায় জাল নোট ঢুকছে।” শপিং মলগুলিকে ভিন রাজ্য বা দেশের দুষ্কৃতীরা ‘ঘাঁটি’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।








Related articles

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...