Friday, April 3, 2026

ধুন্ধুমার ভিক্টোরিয়ায়, সেনার হাতে বন্দি আট জঙ্গি!

Date:

Share post:

সকাল সকাল ধুন্ধুমার ভিক্টোরিয়ায়।আর্মি, নেভি, সিআইএসএফ হাজির। ঘড়ির কাঁটা সবে নয়ের ঘরে।শীতের ঘুম ভেঙে সবে জেগে উঠেছে ভিক্টোরিয়া চত্বর। কিন্তু এত সেনা কেন?উপস্থিত সবাই হতচকিত। এরই মধ্যে জানা গেল জঙ্গি হানা হয়েছে!জঙ্গিরা নাকি এক প্রাতঃভ্রমণকারীকে বন্দি করে ফেলেছে। তাকে উদ্ধার করতেই এসেছে সেনা বাহিনী।অধিকাংশই ভয়ে এলাকা ছাড়লেন। আর কয়েকজন কৌতূহলী অবশ্য রয়ে গেলেন, দূর থেকে ঘাপটি মেরে সেনা-জঙ্গির মুখোমুখি লড়াইয় ‘লাইভ’ দেখার আশায়।

কী দেখা গেল? মাটিতে শুয়ে একেবারে সিনেমার কায়দায় সাউথ গেট দিয়ে ভিক্টোরিয়ার মাঠে ঢুকল সেনা! বাইরে ততক্ষণে পজিশন নিয়ে নিয়েছে সিআইএসএফ। ভেতর থেকে ওয়াকিটকির মাধ্যমে সেনার তরফ থেকে খবর এল, ভিতরে এক ভিআইপি প্রাত:ভ্রমণকারীকে ঘিরে ফেলেছে আট জঙ্গি!মিনিট কয়েকের মধ্যে শুরু হল অপারেশন। সাড়ে ৯টা থেকে ১০ টা চলল অপারেশন। দূর থেকে দেখা যাচ্ছিল, ভিক্টোরিয়ার শ্বেত পাথরের মূর্তির আড়ালে দু’জন জঙ্গি এমনভাবে লুকিয়ে আছে, সেখানে পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছিল জওয়ানদের। পর্থমে ৬জন জঙ্গিকে কব্জায় আনল জওয়ানরা। পরে বাকি দু’জনকে গ্রেফতার করতেই অপারেশন শেষ। হাফ ছেড়ে বাঁচলেন সেনা কর্তারা।দেখা গেল, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই প্রাতঃভ্রমণকারীকে।

শেষপর্যন্ত, সেনা কর্তা প্রদীপ অগ্নিহোগ্রীর কাছে জানা গেল, এটা আসল কোনও জঙ্গি হানার ঘটনা নয়। নকল অভিযান। হঠাৎ যদি জঙ্গি হানা হয়, সেক্ষেত্রে কীভাবে মোকাবিলা করতে হয়, তার মহড়ার জন্যই এই আয়োজন করা হয়েছিল। সেই মহড়া নিখুঁতভাবে হওয়ায় খুশি সেনা কর্তারা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...