Thursday, June 25, 2026

প্রশিক্ষকের ‘শাসন’! দৃষ্টি হারানোর আশঙ্কা ছাত্রের, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

‘অপরাধ’ ছিল কম্পিউটার ক্লাসে (Computer Class) কথা বলা। আর তার ‘শাস্তি’ দিতে এমন মারা হল ছাত্রকে, যে তার দৃষ্টি আর ফিরবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঘটনা উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের। অভিযোগ, বেসরকারি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের মারে চোখ খোয়াতে বসেছে সেন্ট অগাস্টাইন ডে স্কুলের ক্লাস সেভেনের ছাত্র পথিকৃৎ দাস। অভিযুক্ত শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ (Police)।

শ্যামনগর ২৪ নম্বর রেলগেটের কাছে একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গত দু-বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছিল ১২ বছরের পথিকৃৎ। অভিযোগ, ১৪ নভেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস চলাকালীন কথা বলায় পথিকৃৎকে মারেন শিক্ষক সুসময়। তার বাঁ চোখে মারাত্মক আঘাত লাগে। বাড়িতে আসার পরেই চোখ ফুলে ওঠে, সঙ্গে তীব্র যন্ত্রণা। স্থানীয় চিকিৎসকের অপারেশনের পরামর্শ দেন। ওই ছাত্রের বাবা-মা সঙ্গে সঙ্গে তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চোখে অস্ত্রোপচার হয়। কিন্তু তারপরেও ওই চোখে দৃষ্টি ফিরবে কি না সে বিষেয় নিশ্চিত নন চিকিৎসকরা।

এর পরেই সোমবার পথিকৃতের পিসি নিবেদিতা মোদক জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ (Police)। জেরা করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে তারা।








Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...