Wednesday, June 24, 2026

ফের বেলাইন ট্রেন, এবার বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি

Date:

Share post:

ফের বেলাইন ট্রেন, এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার আদ্রা-খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে এই মালাগাড়ি। জানা গিয়েছে, রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায়।স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে পিয়ারডোবার কাছে পাথর নামানোর কাজ চলছিল। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কী কারণে লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। এই ঘটনার ফলে দক্ষিণ পূর্ব রেলের একাংশে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরাও। আদ্রা, গড়বেতার কাছে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন।

চলতি মাসেই ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকে পড়ে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর ভোর সাড়ে পাঁচটা নাগাদ ডাউন মেন লাইন দিয়ে বাউড়িয়া স্টেশন ছাড়িয়ে নলপুর স্টেশনে ঢুকছিল 22850 ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। নলপুর পশ্চিম কেবিনের কাছে ২৬ বি পয়েন্টের কাছে লাইনচ্য়ুত হয়ে যায় ২টি যাত্রী কামরা সহ ৫টি কোচ।

কখনও করমণ্ডল এক্সপ্রেস। কখনও দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস। আবার কখনও হাওড়া-মুম্বই মেল। একের পর এক ট্রেন দুর্ঘটনায় বারবার বেআব্রু হচ্ছে রেলের যাত্রী সুরক্ষা। গত জুন মাসে আগরতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। রেল সুরক্ষা তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ যাত্রীদের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...