Saturday, June 13, 2026

অভিষেক ম্যাচেই ব্যাট হাতে দলকে ভরসা, ম্যাচ শেষে কী বললেন নীতীশ ?

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে প্রথম টেস্টে নামে দু’দল। তবে বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় ভোগে টিম ইন্ডিয়া। ব্যাটে রান পাননি বিরাট কোহলি, যশস্বী জসওয়ালরা। তবে এদের মধ্যে ব্যাট হাতে দাপট দেখান নীতীশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টেই দুর্দান্তভাবে কামিন্সদের সামলেছেন তিনি। আট নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রান করেন তিনি। যা প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয় এই রানের সুবাদে গড়েছেন নজিরও। দলের হয়ে এরকম পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত নীতীশ। কৃতিত্ব দিলেন কোচ গৌতম গম্ভীরকে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নীতীশ বলেন, “ গৌতম গম্ভীরের সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি বলেছিলেন, বাউন্সার এলে কাঁধের উপরে খেলো। যেন দেশের জন্য বুলেট নিচ্ছ। সেটাই সাফল্য এনে দেবে।“ এরপরই নীতীশ বলেন, “ আমার আদর্শ বিরাট কোহলির থেকে টেস্ট ক্রিকেটের টুপি পাওয়া স্বপ্নের মতো। ভারতের হয়ে মাঠে নামতে পারা অত্যন্ত গর্বের।“

এদিকে আট নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রান করেই নজির গড়েছেন নীতীশ। টেস্ট অভিষেকে আট নম্বরে ব্যাট করতে নেমে ভারতের কোনও ক্রিকেটার এর থেকে বেশি রান করতে পারেননি।

আরও পড়ুন- ‘মাত্র ২৩ রানের জন্য হলনা ফেরারি’, ছেলে আর্যবীরকে মজার শুভেচ্ছা সেহবাগের


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...