Sunday, February 22, 2026

মেগা নিলামের আগেই সামনে এল আসন্ন আইপিএল-এর দিনক্ষণ

Date:

Share post:

সামনেই ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম। তবে তার আগে সামনে এল আসন্ন আইপিএল-এর দিনক্ষণ। সূত্রের খবর, আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ থেকে।ফাইনাল হবে ২৫ মে। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন দশ দলকে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই সূত্রের খবর।

সূত্রের খবর, ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। জানা যাচ্ছে, আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজ গুলিও সেই ভাবে রাখা যাবে। এছাড়াও, যাতে কোনও ক্রিকেটারের আইপিএল খেলতে অসুবিধা না হয় সেই কারণে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী রবি ও সোমবার সৌদি আরবের জেড্ডায় বসছে আইপিএলের মেগা নিলামের আসর। মেগা নিলামে দল পেতে পারেন আরও ২০৪ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি দল গুলি রিটেশন করেছে ৪৬ জন ক্রিকেটারকে। নিলামে দেখা যাবে কে এল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়রদের মতন ক্রিকেটারকে।

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ বিরাট-রাহুলরা, প্রথম ইনিংসে করল ১৫০ রান


spot_img

Related articles

বিজেপির মধ্যপ্রদেশে ফের আক্রান্ত বাঙালি: মালদার শ্রমিককে ছুরির কোপ!

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমনের ঘটনা অব্যাহত। এই নিয়ে বারবার সরব...

এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ, মার্চেই শুটিং ফ্লোরে বলিউড বাদশা 

একজন দক্ষিণের সিনেমা জগতের 'ঈশ্বর', অপরজন বলিউডের 'রাজা'। দীর্ঘ সময় ধরে নিজেদের জায়গায় এক নম্বর স্থান দখল করে...

বিশ্বকাপে নজর কাড়ছেন ভারতীয় বংশোদ্ভূতরা, মন কি বাতে ক্রিকেটারদের প্রশংসায় মোদি

ভারতে চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে বিশ্বকাপের(T20 World Cup দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র...

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...