Saturday, April 4, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফির মাঝে উঠে এল আইপিএল-এর নিলাম, কোন দলে যাচ্ছ পন্থকে প্রশ্ন লিয়নের

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। চলছে মহারণ। আর এরই মাঝে উঠে আইপিএল-এর নিলাম। হ্যাঁ ঠিকই শুনছেন। আইপিএল-এর মেগা নিলামের আঁচ পড়েছে বর্ডার-গাভাস্কর ট্রফিতে। আইপিএল নিলাম নিয়ে কথা শোনা যায় ঋষভ পন্থ এবং নাথান লিয়নের মধ্যে।

পারথে তখন ব্যাট করছেন পন্থ। হঠাৎ কাছে এসে তাঁর দিকে প্রশ্ন করেন লিয়ন। পন্থকে লিয়ন প্রশ্ন করেন নিলামে কোন দলে যাচ্ছেন পন্থ। হাসিমুখে পালটা উত্তরও দেন পন্থ। ভারতীয় উইকেটরক্ষক সঙ্গে সঙ্গে বলেন, “আমার কোনও ধারণা নেই।“ দুজনের কথাই স্ট্যাম্প মাইকে স্পষ্ট ধরা পড়ে। যা রীতিমোত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সে সময় যদিও দেখা যায় মিচেল মার্শও কিছু একটা বলছেন পন্থকে। অস্ট্রেলীয় অলরাউন্ডারের কথা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েনি।

সামনেই ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম। গতবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। এবার তাঁকে রাখেননি দিল্লি কর্তৃপক্ষ। নিলামের তালিকায় রয়েছে পন্থের নাম। আইপিএলের একাধিক দল যে তাঁকে নিতে ঝাঁপাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- অভিষেক ম্যাচেই ব্যাট হাতে দলকে ভরসা, ম্যাচ শেষে কী বললেন নীতীশ ?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...