Monday, June 8, 2026

মন্দারমণিতে হোটেল-রিসর্ট ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি বিচারপতি সিনহার

Date:

Share post:

কোনও বুলডোজার চলবে না। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ অবিলম্বে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসনকে প্রত্যাহার করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই নির্দেশই দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Singha)। শুক্রবার, শুনানিতে তিনি হোটেল-লজগুলি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। ফলে মন্দারমণির হোটেল বা লজ আপাতত ভাঙা যাবে না। ১৩ ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ৪ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

১১ নভেম্বর জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ২০ নভেম্বরের মধ্যে মন্দারমণি সমুদ্র সৈকতে ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট ও হোম স্টে ভাঙার নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। নোটিশে (Notice) মাথায় আকাশ ভেঙে পড়ে মন্দারমণির হোটেল ব্যবসায়ীদের। বিষয়টি জানার পর অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত বাতিলে নির্দেশ দেন তিনি।

এদিকে, জেলা প্রশাসন নির্দেশ পেয়েই তার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশন। এদিন মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই বিচারপতি সিনহা (Amrita Singha) জানান, ১৩ ডিসেম্বর পর্যন্ত মন্দারমণির হোটেলগুলি ভাঙা যাবে না। তার আগে জেলাশাসকের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।








Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...