Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই পদক্ষেপ পুলিশের, সাসপেন্ড বারাবনি থানার ওসি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন পুলিশের (Police) নিচুতলার কর্মীদের। তারপর রাতেই সাসপেন্ড (Suspend) করা হল পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবনি থানার (Barabani PS) ওসিকে (OC)। বদলির নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। তার মধ্যেই এই সাসপেন্ডের খবর। ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সাসপেন্ড তা না স্পষ্ট হলেও জানা গিয়েছে, অপেশাদারিত্বের কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির একাধিক অভিযোগে এসেছিল।

ওসি মনোরঞ্জন মণ্ডলকে বদলির নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। বারাবনি থেকে অন্ডাল থানার দায়িত্বে তিনি যেতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড করা হল তাঁকে। মুখ্যমন্ত্রী বালি ও কয়লাপাচার নিয়ে নিচুতলার পুলিশকর্মীদের ভূমিকায় আদৌ সন্তুষ্ট নন। তিনি নাম না করেই কয়লা ও বালি পাচার রোখার কাছে বেশ কিছু পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নিচুতলার পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, কয়লাখনির নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের সিআইএসএফের। ফলে সেখানে অবৈধ কারবারের দায় রাজ্য কখনই নেবে না। এর দায় নিতে হবে কেন্দ্রকেই। রাতের অন্ধকারে কয়লা বা বালি পাচারে সিআইএসএফেরই হাত থাকে বলে মুখ্যমন্ত্রী সাফ জানান। সিআইএসএফকে একহাত নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিশানা করেন পুলিশকর্মীদের একাংশকেও। তিনি বলেন, সিআইএফএফের সঙ্গে হাত মিলিয়ে নিচুতলার পুলিশকর্মীরা কেউ কেউ দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন। তারপরই এই কড়া ব্যবস্থা নেওয়া হল।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...