Friday, April 3, 2026

ব্রাত্যর নাটক নিয়ে সৃজিতের ছবি! মুখ্য চরিত্রে ঋত্বিক- পরমব্রত 

Date:

Share post:

‘টেক্কা’র সাফল্যের পর ডিসেম্বরে ফেলুদা মুক্তি নিয়ে খুব ব্যস্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তার সঙ্গে আবার রয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর কাজ। এর মাঝেই জানা গেল নিজের আগামী ছবির জন্য নাটকের উপর নির্ভর করতে চলেছেন ‘দশম অবতার’ নির্দেশক। সৃজিত তাঁর আগামী সিনেমা করবেন ব্রাত্য বসুর (Bratya Basu) ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটক অবলম্বনে। ২০২৩ সালের মাঝামাঝিই শোনা গিয়েছিল যে পরিচালক এই নাটকের রাইটস নিতে পারেন। এবার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে। মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) থাকবেন বলেই ইন্ডাস্ট্রিতে খবর।

নাটক নিয়ে বড় পর্দায় কাজ নতুন কিছু নয়। আর সৃজিত মুখোপাধ্যায় মানেই চ্যালেঞ্জিং বিষয়কে নিজের স্টাইলে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। পলিটিক‌্যাল ফ‌্যান্টাসি ঘরানার ‘উইঙ্কল টুইঙ্কল’ নিয়েও সেরকমই ভাবনা চিন্তা চলছে। নাটক মঞ্চে বাবা ‘সব‌্যসাচী’র চরিত্রে ছিলেন দেবশঙ্কর হালদার। সিলভার স্ক্রিনে থাকবেন ঋত্বিক চক্রবর্তী। ‘ইন্দ্র’র চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়ের সম্ভাবনা রয়েছে। একদিকে পরমের সঙ্গে ‘দ্বিতীয় পুরুষ’-এ প্রায় চার বছর পরে সৃজিত কাজ করতে চলেছেন। আবার অন্যদিকে, ঋত্বিক ‘ভিঞ্চিদা’ এবং ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর পরে ফের চেনা পরিচালকের হাত ধরেই বড় পর্দায় ধরা দেবেন। নাটকটি যাঁরা পড়েছেন তাঁরা জানেন, এই গল্পে এক রাজনৈতিক কর্মীর হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এবং প্রায় দু দশক পর ফিরে এসে নতুন পৃথিবীকে চেনার নানা প্রেক্ষাপট ধরা দিয়েছে। ব্রাত্য বসুর লেখা এই নাটক পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ক্যানভাসে কতটা শৈল্পিক হয়ে উঠতে পারে এখন সেটাই দেখার। জানুয়ারিতেই এই ছবির শুটিং শুরু হতে চলেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...