Wednesday, March 25, 2026

‘মমতা মডেলে’ বাজিমাত: মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখল NDA

Date:

Share post:

আশা জাগিয়েও মহারাষ্ট্র বিজেপির থেকে ছিনিয়ে নিতে ব্যর্থ কংগ্রেস-উদ্ধব-শারদের মহাবিকাশ অঘাড়ি (MVA) জোট। এমনকি বিজেপির নেতৃত্বে মহাযুতী জোটের ধারেকাছেও আসতে পারলেন না তাঁরা। বিজেপি একাই এত আসনে জয় লাভ করে যা এমভিএ জোটের থেকে বেশি। কার্যত দেখা গেল এমভিএ জোটের সব প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করল মহারাষ্ট্রের (Maharashtra) মানুষ। নির্বাচনের আগে থেকে শিণ্ডে সরকারের নেওয়া লড়কি বহিন (Ladki Bahin) যোজনাতেই আস্থা রাখল আরব সাগরের পাড়ের রাজ্য।

মহারাষ্ট্র নির্বাচনে ২৫ বছরে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে ২০২৪ নির্বাচনে। ২০১৯ সালে যেখানে ৬১ শতাংশ ভোট পড়েছিল, সেখানে এবারে ভোট পড়েছে ৬৫.১ শতাংশ। ভোটদানের হার বাড়ায় অনেকখানি ভূমিকা রয়েছে মহিলা ভোটের। অর্থাৎ স্পষ্ট হয়েছে শিণ্ডে (Eknath Shinde) সরকারের ‘লড়কি বহিন’ (Ladki Bahin) যোজনায় আস্থা রেখেছেন মহারাষ্ট্রের মানুষও। যদিও ভোট প্রচারে কংগ্রেস মহিলাদের জন্য আনা যোজনায় টাকার অঙ্ক বাড়ানোর কথা বললেও তাতে আস্থা রাখতে পারেনি কংগ্রেস। যে প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে তৈরি করা হয়েছিল, তা-ই অনেকখানি নির্ণায়ক ভূমিকা নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটের জয়ে।

তবে বিজেপির বিভাজনের রাজনীতি মহারাষ্ট্রে বেশ খানিকটা কাজ করেছে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের। মারাঠা ভোট যখন কংগ্রেস নেতৃত্বাধীন জোট নিজেদের পক্ষে করেছে, তখন বিজেপি অনগ্রসর শ্রেণির (OBC) ভোটকে বিভাজনের রাজনীতি দিয়ে নিজেদের পক্ষ করার পথে হেঁটেছে। আর এই ভোটব্যাঙ্ক বিজেপি-জোটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

যদিও বাংলাকে অনুকরণ করে মহিলাদের প্রকল্প নিয়ে জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে অস্বীকার করা বিজেপিকে এক হাত নিয়েছে তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটিই এখন অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে। যেটা নরেন্দ্র মোদি (Narendra Modi) করতে গিয়েছিলেন বেটি বাঁচাও, বেটি পড়াও – ওটাতে মানুষের উপকার নেই। মেয়েটির কাছে তো টাকা পৌঁছাচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী মায়েরা, বোনেরা, ঘরের মেয়েটি পাচ্ছে। বিজেপির সে সব বালাই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল এখন দেখছে জরুরি মডেল, মানুষ সেটাই পছন্দ করছেন। প্রথমে যারা একে কটাক্ষ করেছিল, এখন তাঁদেরই এটা নকল করতে হচ্ছে।”

</a

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...