Monday, April 6, 2026

মাতৃহারা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

Date:

Share post:

মাকে হারালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শনিবার বিকাল ৩টে নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিতা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন নন্দিতা দেবী। গত ১৫ দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন নন্দিতা দেবী। কিডনির সমস্যা ছাড়াও বার্ধক্যজনিত আরও নানান শারীরিক সমস্যা দেখা গিয়েছিল। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন অভিনেত্রী-সহ তাঁর পরিবারের সদস্যরা।

মায়ের মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন। আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।’ অভিনেত্রীকে গভীর সমবেদনা জানিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন- পিএসজির আবেদন খারিজ, পুরনো ক্লাব থেকে বকেয়া বেতন পাবেন এমবাপে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...