Saturday, April 4, 2026

ভোট গণনার শুরুতেই নৈহাটি -হাড়োয়ায় এগিয়ে তৃণমূল,জয় নিয়ে আত্মবিশ্বাসী শাসক দল

Date:

Share post:

বাংলার (WB Byelection) ৫ জেলার ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (By Election results today) মানুষের রায় ঘোষণা হওয়ার পালা আজ। গণনা শুরু হতেই নৈহাটি -হাড়োয়ায় এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। প্রথম রাউন্ডে পোস্টাল ব্যালট গণনার শেষে হাড়োয়ায় ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম। অন্যদিকে নৈহাটিতে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে ঘাসফুলের প্রার্থী সনৎ দে (Sanat Dey) । তালডাংরা কেন্দ্রেও ৩৩০০ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল (TMC)।  নিরঙ্কুশ জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল।

লোকসভা ভোটের (Loksabha election) পর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে যেভাবে জয়লাভ করেছিল শাসক দল সেই ধারা বজায় রেখে এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস (TMC)।আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি আসনে গত ১৩ নভেম্বর ভোট হয়েছিল। গত বিধানসভা নির্বাচনে মাদারিহাট ছাড়া সবকটি আসন জিতেছিল তৃণমূল। এবার ৬-০ হবে বলে দাবি করছেন শাসক দলের নেতারা। শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন যে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার রাজ্যের দিকে-দিকে বিভিন্ন প্রকল্প ও পরিষেবাকে ছড়িয়ে দিয়েছেন। তারই ফল হিসেবে উপনির্বাচনের ৬টি আসনেই তৃণমূল জিতবে। শুধু এই উপনির্বাচনই নয়, ২০২৬-এও আড়াইশো আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় ফিরবে!” সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। আর এক ঘণ্টায় যা ট্রেন্ড তাতে ৬-০ করার লক্ষ্যে এগোচ্ছে ঘাসফুল শিবির, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...