Thursday, June 25, 2026

বিষন্ন ‘লাল পাহাড়ির দেশ’, প্রয়াত কবি অরুণ চক্রবর্তী!

Date:

Share post:

চিরকালের মতো থমকে গেল কবিতার কলম। শীতের সন্ধ্যায় মন খারাপ ‘রাঙা মাটির দেশে’র। চলে গেলেন স্রষ্টা। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার গভীর রাতে প্রয়াত কবি অরুণ চক্রবর্তী (Arun Chakraborty)। হুগলি জেলার চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। শোকাহত সাহিত্যমহল।

হুগলির কবি-সাহিত্যিক মহলের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করা কবির কবিতা ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’। গানের আকারেও যা বহুশ্রুত। স্যান্টাক্লজের মতো লাল পোশাক পরে কাঁধে ঝোলা নিয়ে ছোটদের চকোলেট বিলি করা প্রখ্যাত সাহিত্যিক ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন কবি। করোনার পর থেকে ফুসফুসের সমস্যা ছিল। শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন। এখানে কিছুটা ঠান্ডা লেগে ছিল বলে জানিয়েছেন তাঁর পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী।পরিবার সূত্রে জানা গিয়েছে, অরুণের দেহ বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে (Rabindra Bhawan) নিয়ে যাওয়া হবে। কবির গুণগ্রাহীরা মুক্তমঞ্চে প্রিয় সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। শনিবারই শ্যামবাবুর ঘটে শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...