Wednesday, April 1, 2026

ওয়েনাড়ে ব্যবধান বাড়াচ্ছেন প্রিয়াঙ্কা, ঝাড়খণ্ডে এনডিএ – ইন্ডিয়ার হাড্ডাহাড্ডি লড়াই 

Date:

Share post:

সকাল ৮টা থেকে মহারাষ্ট্র (Maharastra Assembly) এবং ঝাড়খণ্ডের বিধানসভা (Jharkhand Assembly) কেন্দ্রগুলিতে ভোটগণনা শুরু হয়েছে। মারাঠা ভূমিতে NDA জোট এগিয়ে থাকলেও ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সঙ্গে জোর টক্কর গেরুয়া শিবিরের। কেরলের ওয়েনাড়ে প্রথম রাউন্ড থেকেই এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ক্রমাগত ব্যবধান বাড়াচ্ছেন তিনি। প্রায় এক লক্ষের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন তিনি এমনটাই জানা যাচ্ছে।  দ্বিতীয় স্থানে বিজেপি।

ঝাড়খণ্ডে ৮১টি আসনের মধ্যে ৪৩টিতে ভোট হয়েছিল প্রথম দফায়, গত ১৩ নভেম্বর। বাকি ৩৮টিতে দ্বিতীয় দফায়, ২০ নভেম্বর। শুরুতে এনডিএ এগিয়ে থাকলেও, সময় যত এগোচ্ছে ততই কড়া টক্কর দিচ্ছে I.N.D.I.A। মহারাষ্ট্রের ২৮৮ আসনেই ২০ নভেম্বর এক দফায় ভোট হয়েছিল। প্রাথমিক ট্রেন্ডে মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে মহাজুটি। প্রায় অনেকটাই পিছিয়ে মহা বিকাশ আঘাড়ি। চলছে গণনা।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...