Thursday, June 25, 2026

মানা হচ্ছে না কড়া বিধি-নিষেধ: সুপ্রিম কোর্টের ধমকের পর সক্রিয় দিল্লির পরিবেশমন্ত্রী

Date:

Share post:

রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে গ্র্যাপ (GRAP) স্টেজ ফোর (Stage-IV) লাগু হলেও আদতে তার অনেক কিছুই মানা হচ্ছে না, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। কড়া বিধি নিষেধ কতটা মানা হচ্ছে তা দেখার জন্য ১৩ জন পর্যবেক্ষক নিয়োগ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সোমবারের মধ্যে তাঁরা রিপোর্ট পেশ করবেন। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরে নড়েচড়ে বসলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai)। মুখ্য সচিবকে (Chief Secretary) গ্র্যাপ (GRAP) মানার জন্য নির্দেশ দিলেন।

গ্র্যাপ স্টেজ ফোরে রাজধানীতে ভারী যানবাহনের প্রবেশ নিষেধ। তা সত্ত্বেও দিল্লিতে দেখা যাচ্ছে ভারী যানবাহন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এরপরই রাজধানীতে প্রবেশের ১৩ টি পয়েন্টে সিসিটিভি পর্যবেক্ষণের (CCTV surveillance) জন্য ১৩ জন আইনজীবীকে নিয়োগ করে শীর্ষ আদালত। তাঁরা সোমবারের মধ্যে ভারী যানবাহনের প্রবেশ সংক্রান্ত রিপোর্ট পেশ করবেন।

রাজধানীতে গ্র্যাপ স্টেজ ফোর (GRAP Stage-IV) মানা হচ্ছে না, এই সুপ্রিম পর্যবেক্ষণের পরেই ফের নড়েচড়ে বসেন পরিবেশ মন্ত্রী গোপাল রাই। মুখ্য সচিব শ্রীধর্মেন্দ্রকে (Sri Dharmendra) নির্দেশিকা জারি করেন তিনি। সেখানে দিল্লিতে যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ, নির্মাণ কাজ বন্ধ করা, শিল্পাঞ্চলের দূষণ – সব দিকগুলিকেই কড়াভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। আলাদাভাবে শহরে বড় যানবাহনের প্রবেশে নিয়ন্ত্রণ নিয়ে কোন নির্দেশ দেওয়া হয়নি। এক ধাপ এগিয়ে গ্র্যাপ স্টেজ ফোরে যে যে বিধিনিষেধ রয়েছে সবগুলি কঠিনভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...